- Get link
- X
- Other Apps
Posts
Showing posts from July, 2022
দেশের অগণিত পীর মাশায়েখদের আদতে নাচানাচি ও কাওয়ালী করার প্রয়োজনীয়তা আছে কি নেই? ডাঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
- Get link
- X
- Other Apps
খাজা মুঈনুদ্দীন চিশতী, ফরিদুদ্দিন গঞ্জে শকর, নিযামুদ্দীন আউলিয়া প্রমুখ উলামা ও মাশায়িখ রাহিমাহুমুল্লাহ আল্লাহর দ্বীন পালন, প্রচার ও প্রতিষ্ঠায় তাঁদের জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহর দ্বীন পালন ও প্রতিষ্ঠায় কোনো লোভ বা ভয় তাঁদেরকে সামান্যতম দ্বিধাগ্রস্ত করতে পারেনি। ইলম, আমল, জিহাদ, দাওয়াত, তাহাজ্জুদ, যিকর, রোযা, নামায ইত্যাদি সকল কর্ম তাঁরা সুন্নাত পদ্ধতিতে পালন করেছেন এবং করতে শিখিয়েছেন। তবে তাঁরা বাজনা ছাড়া কাওয়ালির মজলিস করতেন, কাওয়ালী শুনে তাঁরা অনেক সময় বেহুঁশ হয়ে যেতেন, নাচানাচি করতেন বা কাপড় চোপড় ছিঁড়ে ফেলতেন। আমরা এখন জানতে পেরেছি যে, এগুলো কখনোই রাসূলুল্লাহ (صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) ও তাঁর সাহাবাগণের রীতি ছিল না। এখন আমরা করণীয় কী? রাসূলুল্লাহ (صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) ও তাঁর সাহাবীগণ আল্লাহর নৈকট্যলাভের জন্য এসব করেননি জেনেও বিভিন্ন অজুহাতে তাঁদের দোহাই দিয়ে তাঁদের এ ভুলকে আঁকড়ে ধরে থাকব? তাঁদের মতো রোযা, তাহাজ্জুদ, যিকর, দাওয়াত, জিহাদ ইত্যাদি না করতে পারলেও অন্তত তাঁদের মতো কাওয়ালি, নর্তন কুর্দন ইত্যাদি করব ? নাকি তাঁদের শিক্ষা ও সামগ্রিক কর্ম অনুসরণে নিজে...
রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সহচর হযরত মুয়াবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহুর কীর্তিমান জীবন ও অবদান
- Get link
- X
- Other Apps
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত! আসলাম আলম বিস্তারিত পোস্টঃ কাতিবে অহি রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সহচর হযরত মুয়াবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহুর কীর্তিমান জীবন ও অবদান ১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:২১ (দুবাই স্থানীয় সময়) কাতিবে অহি রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সহচর হযরত মুয়াবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহুর কীর্তিমান জীবন ও অবদান: হযরত মুয়াবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহুর জন্ম ৬০৮ খ্রিস্টাব্দে। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। তাঁর বংশ পঞ্চম পুরুষে এসে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের সঙ্গে মিলে যায়। তার বংশ তালিকা নিন্মরূপ: মুয়াবিয়া বিন আবু সুফিয়ান সখর বিন হরব বিন উমাইয়া বিন আব্দুশ শামস বিন আব্দে মানাফ বিন কুতসী আল উমুরী আবু আব্দুর রহমান। তার পিতা আবু সুফিয়ান। তিনি উম্মুল মুমিনীন উম্মে...
- Get link
- X
- Other Apps
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর দাস ছাওবান (রাঃ) থেকে বর্ণিতঃ নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে। আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বিজাতিদের সাথে মিশে যাবে’ (ইবনে মাজাহ হা/৩৯৫২, হাদীছ ছহীহ)। অথচ আল্লাহ তায়ালা মূর্তি পূজাকে হারাম করেছেন মূর্তি পূজারীদের অন্তর্ভুক্ত হওয়াকে নিষেধ করেছেন এবং মুশরিকদের জন্য জাহান্নামের ফয়সালা করেছেন। 💥 Al-An'am 6:106 ٱتَّبِعْ مَآ أُوحِىَ إِلَيْكَ مِن رَّبِّكَۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ তুমি অনুসরণ কর তার, তোমার প্রতি যা ওহী প্রেরণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আর (মূর্তি পূজারী) মুশরিকদের থেকে তুমি বিমুখ থাক। 💥 Yunus 10:105 وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ আর (এ নির্দেশ) যে, ‘তুমি নিজেকে দীনের উপর প্রতিষ্ঠিত রাখ একনিষ্ঠভাবে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না’। 💥 At-Taubah 9:113 مَا ك...
Popular posts from this blog
সালাতে কোথায় দৃষ্টি থাকবে? এবং চোখ বন্ধ করে সালাত আদায়ের বিধান(ইসলামি জিজ্ঞাসা)
▬▬▬🔸🔹🔸▬▬▬ প্রশ্ন: ক. সালাতে কিয়াম, রুকু, তাশাহুদের বৈঠক ইত্যাদিতে দৃষ্টি কোথায় থাকবে? খ. চোখ বন্ধ করে নামায পড়া কি জায়েজ আছে? উত্তর: নিম্নে উক্ত দুটি প্রশ্নের উত্তর দেয়া হল: 🌀 ক. সালাতে দৃষ্টি কোথায় থাকবে? 🔹 সালাতে কেবল তাশাহুদের বৈঠক ছাড়া অন্য সকল অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা সুন্নত। কেবল তাশাহুদের বৈঠকে দৃষ্টি থাকবে ডান হাতের শাহাদাত (তর্জনী) অঙ্গুলীর দিকে। নিম্নে এ মর্মে বর্ণিত হাদিসগুলো পেশ করা হল: ▪ আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, إنَّ رَسُولَ اللهِ صلى الله عليه و سلم كانَ إِذَا صَلَّى، طَأْطَأَ رَأْسَهُ وَرَمَى بِبَصَرِهِ نَحْوَ الأَرْضِ “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি নিক্ষেপ করতেন জমিনের দিকে”। [মুসতাদরাক হাকেম, হাদিস নং ১/৪৭৯। তিনি বলেন, হাদিসটি শাইখাইনের শর্ত অনুযায়ী বিশুদ্ধ। আল্লামা আলবানী রহ. হাদিসটির বিশুদ্ধ হওয়ার বিষয়ে সহমত পোষণ করেন। পৃ: ৮৯।] ▪অপর এক হাদিসে বর্ণিত, دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَعْبَةَ مَا خَلَفَ بَصَرُهُ مَوْضِعَ سُجُودِهِ حَ...
জেনে নিন চুল ও দাড়িতে রং সম্বন্ধে ইসলাম কি বলে?
চুল ও দাড়িতে কালো রং করা যাবেকি? কলপ দেয়া যাবে কি বয়সের জন্য বা হরমোনের জন্য শুভ্র হতে থাকা চুল বা দাড়িতে? মনে সংশয়? আছে হাজারো প্রশ্ন? আসুন জেনে নিই কুরআন ও সহীহ হাদিস অনুযায়ী চুলের শুভ্রতার জন্য করনীয় বর্জনীয় বা হারাম বিষয়গুলো। চুল বা দাঁড়িতে কালো রং লাগানো আরেকটি হারাম কাজ ও কবীরা গুনাহ্। আব্দুল্লাহ্ বিন্ আববাস্ (রাযিয়াল্লাহু আন্হুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: يَكُوْنُ قَوْمٌ يَخْضِبُوْنَ فِيْ آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ ؛ كَحَوَاصِلِ الْـحَمَامِ، لَا يَرِيْحُوْنَ رَائِحَةَ الْـجَنَّةِ. ‘‘শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা (চুল বা দাঁড়িতে) কালো রং লাগাবে। যা দেখতে কবুতরের পেটের ন্যায়। তারা জান্নাতের সুগন্ধও পাবে না’’। (আবূ দাউদ,নাসায়ী ) কারোর মাথার চুল বা দাঁড়ি সাদা হয়ে গেলে তাতে কালো ছাড়া যে কোন কালার লাগানো সুন্নাত। আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: إِنَّ الْيَهُوْدَ وَالنَّصَارَى لَا يَصْبُغُوْنَ ؛ فَخَالِفُوْهُمْ. ‘‘ইহুদী ও খ্রিস্টানরা (মাথার চুল বা দাঁড়ি) কালার ...